ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আলফাডাঙ্গা পৌরসভা ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আলফাডাঙ্গা পৌরসভায় নির্বিঘ্নে হাঁটাচলার জন্য ফুটপাতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।গত  বৃহস্পতিবার (৭মার্চ) দিবাগত রাতে পৌরসভা মেয়রের নির্দেশে অভিযান পরিচালনা করে। এতে মিঠাপুর টেলিকম, মাইমুনা ফ্যাশন পয়েন্ট, ভাই ভাই  টেলিকম  এন্ড মোবাইল সার্ভিসিং  দোকানে বাড়তি স্থাপনা উচ্ছেদ করা হয়।প্রেসক্লাব আলফাডাঙ্গার পক্ষে মেয়র আলী আকসার ঝন্টুকে মোবাইলে ড্রেনের উপর ফুটপাতের কিছু অংশ জুড়ে ইটের কাজ করার পরিপেক্ষিতে


অভিযোগ করা হয় এবং কিছু সময়ের মধ্যে সরজমিনে পরিদর্শন করেন।সত্যতার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক  পৌর কর্মকর্তা মেহেদী হাসানকে ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।মেহেদী হাসান পরক্ষণে রাতেই পৌর লোকবল দিয়া ভেঙ্গে ফেলার কাজ শুরু করেন।এতে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী মারাত্মক দুর্ভোগের স্বীকার হন। উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় সচেতনমহল পৌরসভাকে অভিনন্দন জানিয়েছেন।আরো বলেন অভিযানের পরপর ড্রেন জুড়ে  অবৈধ স্থাপনার যেন বসিয়ে না ফেলেন ব্যবসায়ীরা এদিকে খেয়াল রাখার দাবি।


পৌর মেয়র মো. আলী আকসার ঝন্টু বলেন, জনচলাচলের জন্য ড্রেনের উপর বা ফুটপাতে কোন দখলদারি থাকবে না।সবাইকে ড্রেন বা ফুটপাত ছেড়ে দিতে হবে।রাস্তার ওপর কোন প্রকার সাইনবোর্ড রেখে ব্যবসা করা যাবে না।আমাকে নির্বাচিত করেছে জনগণের উপকার করার জন্য।যতদিন ক্ষমতায় থাকি ততদিন  জনকল্যাণে কাজ করে যাব।

ads
ads
ads

Our Facebook Page

↑